ডিম, চকোলেট, সফট ড্রিঙ্কস৷ বাচ্চাদের একেবারে মনপসন্দ খাবার৷ কিন্তু
আপনি জানেন কি এরকম অনেক খাবার থেকেই আপনার এবং আপনার বাচ্চাদের অ্যালার্জি
হতে পারে৷ স্কিন অ্যালার্জির মত ফুড অ্যালার্জিরও এখন একটা বিশেষ ধরনের
সমস্যা৷ এখন শুধু ডিম, চকোলেট, সফট ড্রিঙ্কস থেকেই যে অ্যালার্জি হবে তা
বলছি না৷ নানা ধরনের খাবার থেকেই বাচ্চাদের অ্যালার্জি হতে পারে৷ তবে
কতগুলো খাবার থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি, যেমন দুধ, ডিম, বাদাম,
চকোলেট, গমের তৈরি যে কোনও খাবার, কয়েক ধরনের মাছ, সবজি বা সফট ড্রিঙ্কস৷
বাচ্চাদের কোনও এক ধরনের খাবার থেকেও অ্যালার্জি হতে পারে, আবার মাল্টিপল
ফুডস্টাফ থেকেও অ্যালার্জি হতে পারে৷